জগত স্রষ্টা প্রভু তুমি
তুমি কর্ণধার,
তোমার তরীতে না উঠে
কে হবে খেয়া পার।

তুমি মোদের অন্তযামী
তুমি মোদের প্রাণ
খেয়া পারে মোরা যেন
পাই তোমার সন্ধান।