তেরো (১৩)এর গুনের নামতা
--স্বপন শর্মা
..................................
তেরো একে হয় তেরো
চকমাটি হাতে ধরো
আর এক মনে বই পড়ো|

তেরো দু'গুনে ছাব্বিশ
পড়ায় বসে কি ভাবিস!
অন্য সকল ভাবনা ছাড়ো|

তিন তেরো ঊনচল্লিশ
ব্যথায় করো মালিশ
রোগটা আগে নির্নেয় করো|

চার তেরো বায়ান্ন
ভুখাকে দাও অন্ন
তোমরা দীনকে দান করো|

পাঁচ তেরো পয়ষট্রি
মানব জীবন খাঁটি
রাসুলের নাম জপ করো|

ছয় তেরো আটাত্তর
বাংলা জন্মে একাত্তর
সকলকে নিয়ে দেশ গড়ো|

সাত তেরো একানব্বই
পড় তোরা সব বই
জ্ঞানের ভিত্তিটা আগে গড়ো|

আট তেরো একশোচার
মন কেন কর ভার!
সময়ে কাজ সময়ে করো|

নয় তেরো একশোসতের
শেষ নয় আছে আরো
বেশি করে সব বই পড়ো|

দশ তেরো একশত্রিশ
চৌদ্দের ঘর পড়িস|
সর্বদা কুসঙ্গ ত্যাগ করো|