বছরের ফেব্রুয়ারী এলে কিছু গল্প
কবিতা কান্নায় ভেঙ্গে পড়ে,
একুশে মেলায় যাবে, এত কিছু বলি
তবুও যাবে বায়না ধরে|
একথা-সেকথা বলে শান্তনা দিয়েছি
পারকরেছি কত বছর,
কিছুতে শান্তনা মানে'না তারা, বলেছে-
আমরা বান্দা আজ নাছর|
মেলায় যাব মেলায় যাব এই পণ
ন'লে আমরন অনশন,
বলি দেশে হরতাল অবরোধে মরে
আগুনে পুড়ে মানুষ জন|
থাকনা এবার নাই'বা গেলাম, তবে
আগামীতে করব আয়োজন,
কে শুনে কার কথা যে, মানে না বারন
কেমনে করব নিবারন|
ভাবেন কবি কিভাবে মেলায় যাবেন
কি করবেন এদের জন্য,
ভাবনায় চলে যাবে বছর হয়তো
কবির পকেট যে শুন্য|
http://m.facebook.com/photo.php?fbid=261448997370931&id=100005174983767&set=a.112319465617219.15286.100005174983767&refid=17