ইনি কি প্রভু যিশু?
বৈৎলেহমে জন্ম নিলেন প্রভু
না জানতো মাতা মরিয়ম
জানতো না পিতা যোষেফ কভু|
শুনে রাজা হেরোদ হন উদ্বিগ্ন
কার ঘরে কোথায় জন্ম নিল
যিরুশালেমে দৃষ্টি রাখেন তীক্ষ্ণ|
ভাববাদীর দৈব বানী শুনে
যোষেফ মিসরে করেন পলায়ন
সদা প্রভু যিশুকে নিয়ে সনে|
রাজা হেরোদের হুকুমে
দু'বৎসর বা তার নিচে
যত শিশু ছিল বৈৎলহমে|
বধ করেন সব শিশু
আর নিয়ম মতো বেড়ে উঠে
মিসরে সদা প্রভু যিশু|
প্রভুর ইচ্ছায় ধ্বংস হেরোদ এবং তার অনুচর
ফেরার পথে শুনেন যোষেফ রাজা তার পিতা
তাই বসতি গড়েন যোষেফ নাসরৎ নগর|
ভাববাদীর এই বচন হলো পুর্ন
প্রভু নাসরতী বলে হলেন গন্য|
মন্তব্য (6)