(১)
দিনে বাধি নতুন ঘর
রাতে আসে বৈশাখী ঝড়
যে নিতো আমার খবর
আসে না সে কত বছর!
জোয়ারে ভাসালো যে ধন
তা ছিলো যে অতি আপণ|
নিত্য করি আমি এখন
তারে পাওয়ার সাধন|
.....................................
(২)
হে গোবিন্দ, হে ভগবান,
যারা নিত্য গায় তব জয়গান;
এই কি তাদের সম্মান?
তারা পায় না তব করুনা টুকু
পেল যারা এভবে ধনবান|
ওরা পেল রাজ প্রাসাদ;
কেহ বুকে পুষে শুধু অবসাদ|
একেমন তোমার খেলা!
তুমিও তাদের করো অবহেলা|
হে গোবিন্দ, হে ভগবান;
কোথায় জুরাবে এরা তাপিত প্রাণ?
~~~~~~~~~~~~~~~~স্বপন শর্মা
মন্তব্য (2)