ন্যায়-অন্যায়ের বাঁচার যুদ্ধ
আমি দেখেছি, এ সমাজে ন্যায়কারী হোক বা অন্যায়কারী সবাই নিজের মতো বাঁচতে চায় । এখন ফারাকটা হলো ন্যায়কারী নিজের মতোই বাঁচে কাউকে যেচে যেচে খোঁচায় না,কিন্তু অন্যায়কারীর একমাত্র ধর্ম তার আশেপাশে থাকা সবাইকে উত্যক্ত করে নিজের কাযোদ্ধার করে নেওয়া । এটা স্বার্থপরতার লক্ষণ হোক বা অন্যায়ের,এটা সহ্যের বাইরে চলে যায় যখন অন্যায়কারী ভাবতে থাকে তার কার্জসিদ্ধির জন্য সে সব কিছু করতে পারে । সে ক্ষেত্রে তাকে ভালো মুখে যতই বোঝাও,সে শুনবে না,শোনেও না । আমার নিজের অভিজ্ঞতা এটাই বলে,সবার যখন নিজের মতো বাঁচার অধিকার আছেই তখন ন্যায়কারীরা নিজের বেঁচে নেওয়া টুকুর জন্য অন্যায়কারীকে থামাতেই পারে । এবং সে ক্ষেত্রে সেটা অন্যায়ের প্রতিবাদ হিসেবে ধরা যেতেই পারে ।
মন্তব্য (3)