এ হাত দিয়ে সরিয়েছি কত মৃত্যুস্তূপ
পাহাড়চাপা মানুষ, শিশুর ছোট্ট হাত-পা
বৃদ্ধ নারীর পাকাচুল।
এ হাত দিয়ে সরিয়েছি কত
গলিত মাংসপিন্ড, ভয়াল মুখমন্ডল
একগাদা কাদার সাগর মাড়িয়ে এনেছিবা
কোন স্বজনের প্রিয়মুখ স্নেহশূন্য খাাঁচা
এ হাত দিয়ে সরিয়েছি আমি
নব দম্পতির পোশাক
দূর্বিনীত পাহাড়ী সত্ত্বা
কারোবা খেলনা ও অতীত স্মৃতিচিহ্ন।
পাহাড় ভাঙা মানুষগুলো চাপা পড়েছে
দুঃস্বপ্নের সৈকতে আর
আমার এ দুহাত দিয়ে গড়েছি
জীবন ভাঙার গান।