খেয়াঘাটে কেউ নেই
সমুখে অমরাবতী নদী
দূরে...বহেুদূরে সদ্য গোজানো
নাকফুলের মতো জ্বলছে
একটি কুপির আলো;
মাঝখানে কেবল
ঢেউ আর ঢেউ
কোথাও কেউ নেই
সমুখে অমরাবতী নদী।