সবুজ শান্তিরা সব আমার
প্রিয় মৃত্যুর ভেতর থেকে হেটে আসে কাছে
যেমন দেহচ্যুত পাখির ডানা থেকে
খসে পড়ে পৃথিবীর স্তন;
তেমনি ত্রিমাত্রিক সভ্যতার কুল ঘেঁষে
অজানা বোধের তরী
ভিনসেন্ট বন্দরে ছড়াবে ফুলের ঝুড়ি
পাখির ঠোটে ভাসে শিশির মুক্তোদানা
এত কাছে তবু সব রয়ে যায় অজানা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।