মাথার উপর বন্ধ পাখা
কোথাও নেই শান্তি
বিদ্যুৎ বিভ্রাট লেগেই আছে
শরীরে আসছে ক্লান্তি।


নড়ছে নাতো গাছের পাতা
সামনে দুরূহ জীবন
শুকনো মুখে তাকিয়ে দেখি
আসছে নিকটে মরণ।


বাজার আগুন সবজি মাছে
খাবে শাকের পাতা
এমনি করে বাঁচতে হবে
নইলে বন্ধ খাতা!


অস্থির সময় নাকাল মানুষ
আমরা যে মধ্যবিত্ত
দুদিন পরে পাবেনা কিছুই
সবাই যেন ভৃত্য!


খেটে খাওয়া মানুষ মরে
হাসিও নাকি নকল
হৃদয়ে লুকিয়ে মরা রোদ্দুর
কোন্ মুখটা অসল!


*******