নলেন গুড় পৌষ পিঠে
বরফি কিংবা মোয়া
শীত ছাড়া আর পাবেনা
এমনিই প্রকৃতির মায়া!

পৌষ পার্বণ খুশির পরব
সুখেতে জীবন ভরা
সুখ দুঃখ হাসি কান্না
এই নিয়েই ধরা!

নানান রকম স্বাদের মিঠাই
আছে পৌষের মেলা
পৌষ মাসে নানা পার্বণ
শিশুরা করছে খেলা!

পরীক্ষা শেষ ছুটির মজা
হৃদয়ে রঙিন স্বপ্ন
নতুন বছরে স্বপ্ন পূরণ
সেই ভাবনাতেই মগ্ন!

অলস দুপুর শীতের মজা
হৃদয় ভরা খুশি
মকর সংক্রান্তি হিমেল হাওয়া
জীবনে আসুক হাসি!

****