বলে লোকে অমর খুড়ো
ভালো এক ডাক্তার
জ্বর হলে খেতে বলে
ডাল ভাত, পুঁই শাক।


কলেরার রুগী এলে
বলে খেতে পান্তা
সর্দির রোগীদের
বলে খাও লিমকা।


দাঁতে পোকা রোগী এলে
দেখে তার দাঁতটা
সাঁড়াশীটা দিয়ে তার
তুলে দেয় দাঁতটা।


অমর খুড়োর এই হল
ডাক্তারী সংজ্ঞা
বিশ টাকা নিয়ে বলে
এতো খুব সস্তা।।


*********