একফালি রোদ আছড়ে পড়ে
ভরা দিঘির জলে
লাল পদ্মের মেলার মাঝে
কে যেন ফুল তোলে।
এক ফালি রোদ আছড়ে পড়ে
ভরা দিঘির জলে
লাল পদ্মের মেলার মাঝে
কে যেন ফুল তোলে।
দিঘির জলে হেমন্ত রোদ
নরম শরীর ভাসে
ভোর আকাশে শিউলি গুলো
দিঘির জলে হাসে।
পারিজাত ফুল নাইবা পেলাম
পদ্ম দিঘির ঘাটে
সোনা রোদ্দুর দিঘির জলে
জলপরী সাঁতার কাটে।।
***********
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।