গুপ্ত প্রেমের সুপ্ত কথা
তুমি চাও বা না চাও
আমি পান্তাভাত, আলু সেদ্ধ খাবই।
আমার প্রেম থাক ছেঁড়া পকেটে।
সুগন্ধি পোষাক, রেষ্টুরেন্ট এর পাগলামি
চাইনা আমি।
আমার প্রেম থাক ছেঁড়া পকেটে।
চার চাকা, শ্বেত পাথরের জেল
চাইনা আমি।
আমার প্রেম থাক ছেঁড়া পকেটে।
বিরিয়ানী, পোলাও নয়
এসো দুজনে এক থালায়।
আমাদের প্রেম ছেঁড়া পকেটেই।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।