শাড়ী পরে ছোট্ট খুকী, হাঁটছে ক্যামন, এঁকে বেঁকে
শরমে শরমে বলছে কথা, একটু একটু থেকে থেকে
গয়না আছে শাড়ির সাথে, হোক না ইমিটেশান
লাল টুকটুক ছোট্ট মেয়ের, এটাই সেরা ফ্যাশান
ক্যামন আছো সোনামানিক, লাগছে ক্যামন বলোতো
হাতটি টেনে বলল খুকী, আমার সঙ্গে চলো তো!
মন্তব্য (1)