ঠিক থাকে না মাথা আমার
কখন যে কী বলি
কারে আমি বন্ধু মানি
কার সাথে যে চলি

সকালবেলার কথা আমি
বিকেলে যাই ভুলে
দেখনা তোরা খেয়াল করে
পাক ধরেছে চুলে

যা বলি তা শেষ কথা নয়
কথা আছে আরো
বলিস কেন মুখ বাঁকিয়ে
মিথ্যা কথা ছাড়ো?