পড়ালেখা ছুটি চায়, দিলাম ছুটি
খুশিতে আটখান, হেসে কুটি কুটি

ছুটি চায় পেন্সিল, বই-খাতা-নোট
ছুটি চায় মোজা আর ইশকুল বোট

ছুটি চায় ঝোলাব্যাগ, টিফিনের কাপ
ছুটি চায় কেদারা, জ্যামিতির খাপ

ছুটি নিয়ে ওরা যদি, ফিরে না আসে
ফুটবে কি ফুল আর, সবুজ এই ঘাসে!