বেড়া ভেঙ্গে একটি ইঁদুর
ঢুকলো এসে পাকঘরে
কেউ জানে না বিড়ালছানা
বসেছিল তাক করে।

বিড়াল দেখে ইঁদুরছানা
পালায় বেড়া ফাঁক করে
লেঞ্জা ধরে লাফায় বিড়াল
বিরাট বড় হা করে।