নিজেকে নিয়ে যদি একটু বেশিই ভেবে নিই
তাহলে
তাহলেই কি আমি অহংকারী হয়ে যাবো
নাকি আমি বরাবরের মতো সেরকম
সাধারণ ডাল ভাত সাজিয়ে যে দিনগুলো
রোজই সাজিয়ে তুলছি একে একে
যখন দেখি ঝরে পড়ছে নিতান্তই দোষগুন ভুলে
বিমর্ষ হয়ে মাথা নিচু করে নিই নিজের ইচ্ছার তাগিদে
হারানো মানুষগুলোকে কবেই হারিয়েছি
ভুলে গেছি
নিজেকে আপন করে বিলিয়ে দেবার প্রথম শর্তগুলো
Comments (13)