ঈশ্বর ও কবিতা সুজয় সরকার · Poems · 2017-11-28 · 788 views আমার সবকিছু কেড়ে নিতে পারো, শুধু কবি পরিচয় কেড়ে নিতে পারবে না। লোকে আমাকে কবি বলে কিনা তাতে আমার কিছু যায় আসে না, কবিতা আমাকে কবি বলে মেনে নিয়েছে; অতএব আমি ঈশ্বরেরও পরোয়া করি না। আর করবই বা কেন? ঈশ্বর তো আদি অন্ত কবিতা ছাড়া আর কিছু নয়। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (3)