বহুকাল ধরে অপেক্ষায় এই মুহুর্তের
আজ সঙ্গমে সংযম হারাব।
তোমার বুকের বিভাজিকায় মুখ গুঁজে
শুষে নেব সমস্ত
সুখ,শান্তি ও ভালোবাসা।
যে সুখ আমি পাইনি
কোনো অন্য পার্থিব ভোগে,
যে শান্তি আমার হৃদয়কে করেনি শীতল,
যে ভালোবাসা পাইনি আমি
কারো কাছে কোথাও।
তাই তোমার কাছে আসা,
অবৈধের বৈধ হবার লগ্ন সন্নিকটে,
প্রিয়তমা চুম্বন দাও
চিতাকাঠে শুয়ে আছি।
মন্তব্য (4)