চেতনার প্রতীক
ওত্ পেতে থাকা শিয়াল শকুন,
ওত্ পাতা যে হায়না,
মানবতার আজ আর্ত চিত্কার
ঘুমিয়ে থাকাতো যায়না I
জীবন দিয়ে জানিয়ে গেল
ছোট ভাইটি আমার,
রাজন, তুমি মৃত নয়তো
প্রতীক যে আজ চেতনার I
বিবেকের চোখ খুলতে হবে
সময় যে নেই বেশ,
জাগবে বাঙালি রাজনের স্বজন
দুষ্টের হবে শেষ I
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।