শুধু এটাই আছে
নতুন ঘরে যাবার পালা তাই পুরনোটার শেষ দিন
অনেক মায়া অনেক স্মৃতি জড়ানো এটে তবু ভালো
নতুনের স্বাদে পুরনোকে ভোলার অভ্যাসটাও বেশী দিনের না
প্রায় শেষ গোছানো দেয়াল ফটো, লেখার টেবিল, খাট আর কী?
আছে! আবার চোখের সামনে সেই পুরনো টিনের বাক্স
ওতেই জমা আছে আমার ব্যর্থ প্রেমের চিতাভষ্ম
যা পাওয়া যা হারানো সব দলামোচা করে পুরে রাখা
আড়ালে রেখেছি বহুবার ফেলতে পারিনি এবার রেখে যাব কী?
না! সম্ভব না ওটা আমার কাছে সেই প্যাঁণ্ডরার বাক্স
জানি তার ঢাকনা খুলে পৌঁছে যাব কয়েকটা বছর পিছিয়ে
জানি নেই ওতে গর্ব করার কিছু আছে কান্না, বেদনা, ব্যথা
তবু নয় আরালেই সাথেই তো ছিল – এছাড়া আমার কি আছে বাকি ?
মন্তব্য (1)