বোঝাবো কিভাবে
তার চলে যাওয়াকে আমি পারিনি ভুলতে এখনও
যেখানে কাটাতে সময় যেতাম ঘড়ির কাটার আগে
আজ সে পথটিও লাগে কঠিন ছড়ানো শূন্যতার কাঁটা
বলো কিভাবে বোঝাবো নিজেকে সে আমার না।
তার কথা ভেবে কতদিন কাটবে আমার এভাবে
যেন মাঝের তরল নিঃশেষ করে আমি খালি বোতল
সপ্ত দশায় জলে-পুড়ে আজ ঠিক পরিচয়হীন পথের ধারে
বল কিভাবে বোঝাবো আরও দেখার আছে এখানেই শেষ না।
শুধু সময়ে সময়ে ভবঘুরে হয়ে খাতার পাতা নিয়ে বসি,
জানিনা কিভাবে শব্দ খুঁজে পাই হিসেবের অঙ্ক কষি আর
রাতের একলা পথে চাঁদের সঙ্গী হয়ে ভোরে সূর্যের সাথে ফিরি
বল কিভাবে বোঝাব নিজেকে এটাকে যে বেঁচে থাকা বলে না।
মন্তব্য (1)