প্রেমের সাঁজা
হঠাৎ ফোনে অচেনা নম্বর তিনটে রিং হয়ে মিসকল
শেষ বারেরটা রিসিভ করতেই সেই একটা চেনা সুর
তার হাজার প্রশ্ন সেই আগের মতই আমি নিরুত্তর
শুধু মনের কোনে লুকনো অনভুতিগুলি যেন আত্মহারা।
একথা সে কথায় যেন জমা করা কষ্টগুলি উবে যাবে
আজ আবার কিছু অসম্পূর্ণ কবিতাগুলি পাবে পূর্ণতা
কলমের কালিও শুষ্কতা ছেড়ে আঁকবে নীল আল্পনা
জানিনা কেন এড়িয়ে গেলাম ঠিক বেঠিকের বিচার করা।
ভাবনার ভেলা খানিক যেতেই ডোবাল এক ভুলের ঢেউ
যাকে ভেবে ছড়াব আবেগ সে সত্যি অচেনা আর পর
আবার ছলনা আবার যাতনা আমি উদাসিন তাই বলে
আরও কতভাবে দেবে সাজা এই আমার প্রথম প্রেমেপরা।
Comments (1)