ঃ তুমি আসবে বলে ঃ
তুমি আসবে বলে দাড়িয়ে আমি নদীর পারে,
ঝরা পাতার বিকেল বেলায় সূর্যখানি সময় কারে।
ইচ্ছে আমার কেমন প্রবল ঢেউ তুলেছে বুকের ভীতর,
বোঝাই তাকে 'একটু দারা আসবে ঠিকই আপন যে তোর।'
তুমি আসবে বলে এই কদম তলায় সময় কাটাই,
উসখুস মন কখন তোমায় সামনে যে পাই।
বুকের ভীতর জমিয়ে রাখা অনেক গল্প আছে,
বলবো আজই মন খুলে সব তোমায় পেলে কাছে।
তুমি আসবে বলে সাজিয়ে রাখা ওই নৌকা বাঁধা,
মাঝ গঙ্গায় প্রেম করব দুজন আমরা কৃষ্ণ–রাঁধা।
আঁধার হলে দেখব তোমায় সেই চাঁদের আলোয়,
থাকবে মাঝি মুখ ফিরিয়ে নেই লজ্জা আর ভয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।