আমি সাগর পারে স্বপ্ন আঁকি তোমায় ঘিরে,
আমি একলা পথিক তোমায় ছাড়া সবার ভিড়ে।
আমি তৃষ্ণা বুকে তোমায় খোঁজে সাগর মাঝে,
তুমি শুধু তুমি ছাড়া এ মন কিছু বোঝে না যে।
আমি দুপুর বেলায় গাছের তলায় তোমায় খুঁজি,
আমি ওই বুকের মাঝে অব্যক্ত কথা সবই বুঝি।
আবার ঝরা বিকেল সূর্য ডুবে হোকনা আঁধার,
তুমি আছো হাত ধরবে বলে ভয় কিসের আবার।
আমি তোমার আশায় প্রেমের নেশায় পাগল হবো,
আমি সবার মত কল্পনাতে ওই চাঁদ আনতে যাব।
ভোর আকাশের আল আভা ওই গালে তোমার,
তুমিই যেন একলা আপন এ পৃথিবীতে বাকি সব পর।
মন্তব্য (1)