আবার এসেছে ওরা শীতের খবর নিয়ে
পরিযায়ী পাখি নয় পাহাড়ের মানুষ
সাদা রং করা উঁচু উঁচু দেহ, অজানা ভাষা
কটা মাস সংসার ছেড়ে ঘুরবে দোরে দোরে।
এই বড়সড় ব্যাগ বেশ কয়েকটা একাই সামলায়,
পাঁচশোর ঘরভাড়া খাওয়াটা নিজের বুঝো
শহর তো বেশ বড় প্রয়োজন মজুবত সাইকেল
কেনার আগেই খদ্দের অনেক ' দেশে ফেরার আগে আমায় বেঁচে দিও'।
তারপর শুরু নয় আসল কাজ সদ্য শেখা বাংলায়
বাড়ি বাড়ি শীতের আভাষ দেওয়া আর রকমারি কম্বল
সবাইত এগুলির অপেক্ষায় থাকে মেলেও সস্তায়
হয়তো ওরাই জাদুর খালি ব্যাগে শীত ভরে উষ্ণতা দিয়ে যায়।
Comments (2)