নিরিবিলি কোনে দেয়ালের গায়ে বা গাছের ডালে,
চারকোন জয়ের অবিরাম চেষ্টায় কয়েকটা ব্যর্থতা
থেমে নেই অন্তে সফলতার খুঁটি পুতে দেয় ঠিক
আর কেন্দ্র থেকে পরিধি গোলোক আঁকে নিজের সীমানার।
একাই আধিপতি মাঝের ছোট্ট বিছানায় বসা বা শোয়া
হাওয়ার পথিক কিছু খাজনা দেয় নিজের জীবন দিয়ে
একাই প্রহরী একাই শিকারি এ সূক্ষ্ম মজবুত বাসাজালে
ভুলেও পা দিলে হোকনা দ্বিগুণ বড় উপায় নেই ছাড়াবার।
আট পেয়ে কীট মস্ত শিকারি আর বাসাটাই যে জাল,
বড়ই নির্দয় মানে না নিয়ম অতিথির সেবা যে পুণ্য
এগিয়ে যায় দেখে প্রানের ভয়ে ছটফট করা শেষে লালার
জালে দম আটকে মারে এছাড়া করবে কি অতিথি যখন খাবার।
Comments (0)
No comments yet. Be the first to comment.