তপ্ত দুপুরে ব্যস্ত রাস্তার ভিড়ে ঘামের বন্যা
দামী গগলসে চোখাটা বাঁচলে হয় বাকির পরোয়া নেই
সোডার বতলে অরুচি কেমন তবুও কাজের আমেজ চাই
শেষে নজরে আসে ডাবের ঠেলাগাড়ি গাছের ছায়ায় রাস্তার ওপারে।
দামাদামি শেষ একটা বাছা তাও এক চুমুকেই খালি,
নীরস ফাঁপা খোলটা তাই অকেজ এখন জমাহবে নোংরায়
খানিক বিশ্রামে তৃপ্তির ঢেকুর আবার যন্ত্রের মত ছোটা
সবার অলক্ষে কটি চোখ দেখে সব, হলুদ হাসির ঝলক ওই স্তূপের ওপরে।
ঝরা বিকেলে কোড়ানো কটি খোল সব শেষ নয় এখনও বাকি
শক্ত আবরণে নরম অমৃত শুধু পাওয়ার অপেক্ষায়
তারপরেও কাড়াকাড়ি, কারও কম কারও বেশি কেউ স্বেচ্ছায় ভাগ দেয়
বাস্তবে ওদের মুখের হাসি কিছু মুষ্টিমেয়দের উপরেই নির্ভর করে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।