সেদিন বাজারে যাবার আগে স্কুলের পেছনে গলির মুখ থেকে বেরোতে দেখলাম এক পরিচিত মুখে বিমুগ্ধ হাসিকে।ওই পরিচিত মুখটি আমি অনেকবার কী,বারবারই দেখেছি কিন্তু এই হাসি দেখে আমারও মনজুরিয়ে এলো মনে হলো তাকে বলেদিই সত্যটি।কিন্তু চোখ পড়ল তার হাতে অন্য কারোর অধিকার।
তৎক্ষনাত আমি একটু স্তম্ভিত হলাম আর সেও আমাকে দেখা মাত্র একটু লজ্জা ও ভয় পেয়েছিল কারণ সেও হয়তো না বলা সত্যটি জানতো।
প্রতি টিউশনে সারাক্ষণ আমার দুটি চোখ তারই শূন্য মুখাবয়বের দিকে চাহিয়া থাকে।আর স্বপ্ন দেখে নূতনের একসাথে, কিন্তু সেই স্বপ্নগুলো শিশিরের মতন রবি-র আগমনের সাথে মিলিয়ে যায় মাটিতে।
সময়টা ক্ষণিকের হলেও হৃদয়ের মধ্যে ব্যাপক ভাবে বিস্তার লাভ করল।প্রথমে তার দুটি চোখ ভরা উত্তেজনা তারপর ঠোঁটের আগমনীর হাসি আমাকে দেখা মাত্র ক্ষীণ হয়ে এলো কোন এক পড়ন্ত বিকেলের মত।
আমার আকাশে তখন মেঘ করে এসেছে কিন্তু মুখে ছিল হালকা অবজ্ঞা আর মৃদু হাসি।পাশের যুবকের হাত ধরে কিনচিৎ লজ্জার অভিনয়ে ডিঙিয়ে গেল আমাকে॥
মন্তব্য (3)