এখানে মৃত সভ্যতার সাথে এখনও প্রেম হয় ,
কোকিলের কণ্ঠে বাধানো যত গোলাপের শেষ আত্নহুতি ;
মায়েরা কখনও ব্রাত্য নাটকীয় সময়ের হাতে ,
খবর ক'জন রাখে দুর্দিনের সংকেতে ;
যা কিছু আজ মৌখিক ,সবই অভিনয় ,
কচি পাতার মতো নীরবতা শুধুই প্রাসঙ্গিক ।
কোন দুর্বলতায় মেতে উঠে সাবলীল অত্যাচারী,
গোপনে , প্রকাশ্যে এতো হানাহানি -
ওরা পাষাণ , ওরা ভীত , ওরা সকল পাপের কাণ্ডারি ;
এখানে প্রেমের প্রাসাদ গড়া হয়,
এবার দূর হবে বিরহের যত নিঃশেষ গ্লানি ।
মন্তব্য (2)