একেকদিন , নিজেকে বড় বেশী ছোটো বলে মনে হয় ;
তুচ্ছ মনে হয় ; হীন মনে হয় ।
একেকদিন , নিজেরই উপর হিংসা হয় ;
রাগ হয় ; ঘৃণাও হয় ।

এর ওর বাচ্চা বলে মনে হয় ।
আর মরে যেতে ইচ্ছা হয় ।

তবুও ভালো !
একেকদিনই যা মনে হয় :
প্রতিদিন নয় ।