নেহাতই আর চলছিল না
তাই তোমার কাছে আসা।
আর কিছু নয়—
নিজেকে তোমার ঘাড়ে চাপিয়ে দিয়ে
কয়েকটা দিন দায়মুক্ত থাকা।

কিছু নেবো , কিছু দেবো
সবাই যেটা বলে ;
কাছে না আসলে এতসব কিছু
কিভাবে বল মেলে ?
তাই আসলাম চলে।
এখন সবই তোমার হাতে ।

একটা আস্ত জীবন জড়িয়ে গেছে
তোমার ছোটো একটা ‘হ্যাঁ আর না’তে।

****আমার website হল –
http://banglakobita.jimdo.com/
এবং http://rupasamanta.wix.com/bangla-kobita