গ্রামের এই মাটির বাড়ি ;
তুলসিতলা , ধানের মড়াই
সজনে গাছ , চারখানা হাঁস ;
ঘরের ভিতর দেখছো যাদের
খুব কাছের কটি মানুষ ...
একদিন এসব
তোমার হলেও হতে পারে !
তার জন্য _ আমার উপর বিশ্বাস রেখে :
তোমাকে আরো কটাদিন ধৈর্য্যভরে থাকতে হবে ।
নিদ্রাহীন রাতগুলোতে স্মরণে রাখা রাতজাগা ;
নির্জন দুপুরগুলোতে কোকিলের ডাকে মূর্ছা যাওয়া ;
জীবনটাকে এক দিগন্ত থেকে আরেক দিগন্তে মেলে ধরা ...
আমি বলছি যখন _ তখন জেনো _
একদিন এতসব শুধু তোমারই হবে ।
অবশ্য তার জন্য _ তোমাকে একটি কাজ করতে হবে :
আমাকে তোমার অংশীদার ভাবতে হবে ।
জীবন হবে কবিতা-নির্মিত ;
প্রাপ্তি হবে স্ব্প্ন-রঙিন ;
আমাদেরকে দেখে চর্চা হবে প্রোথিতযশা ...
শুধু তার আগে _
আমাকে তোমার করে নিতে হবে ।
মন্তব্য (4)