সকাল , দুপুর , বিকেল , সন্ধ্যে
যখন যেমন সময় পাই :
কিছু না কিছু একটা ছুঁতো করে
রোজই আসি দেখতে তোমায় ।
তা তুমি কেমন পুরুষমানুষ ?
এত করেও... দিচ্ছ না হুঁশ !
মেয়েদের মনের সামান্য এই কথাকটি
এখনো তোমার শিখতে আছে কত বাকি ?
এদিকে যে পাড়ায় পাড়ায় রব উঠেছে কানাকানি
বেড়েই চলেছে তোমাকে কাছে পাওয়ার ছটপটানি ।
বোঝো না কেন তুমি ছাড়া আমার যে
এ ভরা নদীও মরুভূমি ।
আজো আমি , তোমার ডাকের আশায়
মধুর-বেহাল-কাঙালিনী ।
Comments (2)