— জড়িয়ে ধরে পাঁচবার
কানে কানে সাতবার
ফোনেতে সতেরোবার
বাসে উঠে আরো তিনবার
ফিরে এসে আরো কয়েকবার বলবে জানি...
কিন্তু মনে মনে কতবার বলেছ ভালোবাসি, শুনি ?

সত্যিই-কি এতখানি ভালোবাসো তুমি আমায় ?
নিশ্চয় না।
তাই তো তোমার ভালোবাসা হৃদয়ে ধরে রাখতে পারি।
এর বেশি ভালবাসলে ভালোবাসা উপচে পড়ত কিনা !



— জড়িয়ে ধরে পাঁচবার
কানে কানে সাতবার
ফোনেতে সতেরোবার
বাসে উঠে আরো তিনবার
ফিরে এসে আরো কয়েকবার বলব জানি...
আর মনে মনে তার চেয়েও বেশিবার বলব ভালোবাসি।

তুমি বইতে পারবেনা এত ভালোবাসা ;
সেই ভয়েই মুখে অল্প আর
মনে মনে এত অজস্রবার বললাম আমি।