বিরূপ স্রোত উজিয়ে কখনো
এভাবে হৃদয় ফেরে নি জীবনে।
জীবনেরও যে এত রং হয়
কোনোদিন লিপিবদ্ধ হয় নি
এর আগে।
দুঃখের জড়িমাই তাকে গ্রাস করে রেখেছিল
নির্বিচারে।
হাহাকার আর ঝলসিত ষড়যন্ত্রের কাছে
রক্ষা পায় নি যে সলা-পরামর্শ...
আজ তা কাফিন থেকে প্রাণ নিয়ে
জেগে ওঠে।
দেশ থেকে মা আমাকে এক্ষুনি ফোন করেছিলেন ;
আমার নাকি একটা মেয়ে হয়েছে।