আমার প্রিয় স্বদেশকে আর আমি একটাও
শহীদ দেবো না।
অল্পবয়সীর চোখের জল দেবো না।
মাঝরাতে কুকুরের ডাকে জেগে ওঠা আশঙ্কা দেবো না।
জাগতে রোহো এ শ্লোগান শোনোবনা।
নেতা-মন্ত্রী নামের মাফিয়া গুন্ডা বাড়ানোর জন্য
আর লাশ নামের জনগণ সেবার জন্য
একবিন্দুও পবিত্র রক্তের খরচ হতে দেবো না।
প্রেমহীন দেশকে
আর প্রেমহীন হয়ে বাঁচতে দেবো না।
মন্তব্য (6)