তুমি যদি আমাকে ভুলে যাও
আমি তবে নিজেকে শেষ করে দেবো।
এই গাঢ় অভিমানে বেড়ে যায়
আমার আরো একদিনের বয়স।
তোমার ঠোঁটকে যদি কোনোদিন
না ছুঁতে পারে আমার ঠোঁট ;
তোমার বুকের চড়াই-উতরাই যদি না
খালি পায়ে হাঁটে আমার আকাঙ্ক্ষারা ;
সে বাঁচা বাঁচাই নয়।
এই দুঃখ নিয়েই আমি বেঁচে থাকব আজীবন।
তুমি যদি আমাকে ভুলে যাও
আমি তবে নিজেকে শেষ করে দেবো।
আমার বিষন্ন অশান্তিতে যদি না খসে পরে
তোমার অবুঝ আদর।
তাহলে জীবন দাঁড়ায় স্বপ্নভাঙা শোক।
নাহলে মিথ্যে মানবভ্রমণ।
আমার শরীরে খারাপে যদি না তোমার শরীর আমার
শিহরে বসে রাত কাটায়...
কি থাকে অবশিষ্ট ?
অতএব, তুমি যদি আমাকে ভুলে যাও
আমি তবে নিজেকে শেষ করে দেবো।
মন্তব্য (3)