মানুষ তোমরা আবার একবার
মানুষ হয়ে ওঠো ।
লজ্জা , পরোপকার , অহিংসা থেকে দিন দিন যে দূরে সরে যাচ্ছো
এটা তো মোটেই ভালো লক্ষণ নয় ।
ধর্ষন , লাশ , রক্ত ... এই ক্রিয়াগুলো যে
তোমার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টিতে প্রতিবারই ব্যর্থ হচ্ছে
এমনটা তো হওয়া শুভ নয় ; উচিতও নয় ।
কত যুগ তোমার আবেগের মাঠে কোনো ফুল ফোটে নি
তা কি একবারও ভেবে দেখেছো ?
আমি এতসব কি করে জানলাম ?
তোমরা কি ভেবেছো _
তোমাদের এই নিষ্ঠুরতার কথা , জানতে কারো বাকি আছে !
এই সেদিনের কথাটাই একবার ভাবো :
আঠ বছরের ছোটো একটা মেয়ে !
আবার একবার শোনো ;
আঠারো নয় , আঠাশ নয় , মাত্র আঠ বছরের মেয়ে _
তাও হল কিনা ধর্ষনের শিকার !
ভাবা যায় ?
অবশ্য তোমাদের পক্ষে অসম্ভব কিছুই নয় !
তোমরা অপরের গায়ে কাদা ছিটিয়ে যেমন মজা পাও ;
ঠিক তেমনই আবার ওস্তাদ নিজের গায়ে মাখতে ।
আর কত নীচে নামবে ?
কুম্ভকর্ণও ছয়মাস ঘুমানোর শেষে একদিন জাগতেন !
কিন্তু তোমরা ?
এভাবে চললে _
কয়েকদিন পর , কুকুরদের পাড়ার ঝগড়া বাঁধলে
তারা যে একে অপরকে মানুষের বাচ্চা বলে গালাগাল দেবে ।
তখন শুনতে ভালো লাগবে ?
Comments (8)