আমি আর তুমি
তুমি আর আমি।
আমি অথবা তুমি
তুমি অথবা আমি।
আমি এবং তুমি
তুমি এবং আমি।
আমি এছাড়াও তুমি
তুমি এছাড়াও আমি।
আমি তাছাড়াও তুমি
তুমি তাছাড়াও আমি।

এভাবেই সংক্ষিপ্ত এবং সরল আমরা
পরস্পরের কাছে
ব্যপ্ত এবং জটিল হয়ে উঠি।

২৫.০৩.২০১৪
পশ্চিমবাংলা , ভারত।