আমি আর জানি লো সই
তার মনের কথা,
সে যে ইচ্ছে করেই সংগোপনে
লুকায় সকল ব্যাথা।
কইতে গেলেই হাসে বড়ো
কইবে তারে কি,
জগতের সব বোঝা দিলেও
বলবে আছে বাকি?
সে যে কেমন জিনিস যদিলো চিনিস
আমায় একটু জানাস্,
আমি তো সই মনোবেদনায়
করছি হাসফাস।
ভালবাসিতে গেলেই বলে
ভালবাসিবার পাত্র সে নয়,
অথচ ভালবাসিয়া মরিয়া মরিয়া
জীবনটা করিল ক্ষয়।
মন্তব্য (7)