কখনো আসিবেনা তুমি,
কখনো আসিবেনা কদম বৃক্ষের তলে ;
শুধু শ্রাবণ একবার আসিয়া যাবে চলে।
একা বক পাখিটি ঘুরে ফিরে মরবে -
দূর সমুদ্রের 'পরে
অমানিশার পরে পূর্ণিমা এসে
ঢাকিবে নিসর্গরে।
তবুও আসিবেনা তুমি,
আসিবেনা কখনো।