আজকে রাতে স্বপ্নে এলে
পরীর মতন ডানা মেলে।
হলুদ রাঙা শাড়ী পড়ে
আসছ তুমি ঐ যে দুরে।
সরষে ক্ষেতের মধ্য দিয়ে
ফুলের সুবাস সঙ্গে নিয়ে।
সামনে এসে যেই দাঁড়ালে
মনটা আমার মূর্ছা গেলে।
মনে হচ্ছে তুমিই পরী
এখন আমি কি করি?
শালবনেরই মাঝখানেতে
আছি মোরা দুইজনেতে।
তোমার কোলে মাথা রেখে
আছি যেন পরম সুখে।
সুখ যেন আমার পরে
ফুল হয়ে পড়ছে ঝরে।
---------------
০৫/০১/২০১৪, কল্যাণী
Comments (5)
Only registered members can comment. Log in