১
-স্যার, আমার ফাইলটা?
-কোন ফাইলের কথা বলছ?
-উত্তরার প্রজেক্টের!
-আমি জানি নাতো! তাড়া বড় স্যারের সই নাই! কীভাবে তোমায় দিব?
-প্লিজ স্যার পার্টি খুব তাগাদা দিচ্ছে!
-আমার কিছু করার নাইরে ভাই।
-আছে স্যার করার আছে। ড্রয়ারটা খোলেন! এই দিলাম।
- দুর আগে বলবে না। এই যে তোমার ফাইল, গত মাসেই তো রেডি করে রেখেছিলাম। বোকা।
-জ্বি স্যার আমি বোকা। এই জন্য এক মাস আপনার পিছনে ঘুরলাম।
২
থানায়
-স্যার আমার কেসটা নিয়েছেন আসামী তো ধরছেন না?
-দেখব।
-স্যার ছয় মাস যাবত তো একই কথা বলছেন।
-বেশী কথা বললে আসামীর পরিবর্তে তোকে হাজতে ঢুকাবো। শালা। আর শোন আসামীকে পাওয়া যাচ্ছে না। পেলে ধরব।
-স্যার বলেন কি? আসামী দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। মামলা তুলে নিতে বলছে। ভয়ে আমরা ঘর থেকে বের হতে পারছিনা। আর ঐ যে আসামী থানার বাইরে ঘুরাঘুরি করছে!
-কে বলল ঐটা আসামী। ঐটা তো পারুলের স্বামী! হাঃ হ : হাঃ
-স্যার টেবিলের ড্রয়ার খোলেন। এই দিলাম হুম।।। এবার চিনেছেন উনি আসামী, নাকি পারুলের স্বামী?
-দুর মশাই আগে বলবেন না। এই কে আসিছ উনাকে চা-সিঙ্গারা দে। আর দেখ হারামজাদা রমিজ থানার বাইরে। শালাকে ধরে হাজতে ভর। শালার আসামী, স্বামী সেজে ঘুরাঘুরি করছে??
৩
-স্যার লাকসামের টিকিট পাওয়া যাবে?
-না যাবে না। সব বিক্রি হয়ে গেছে। এতো দিন কোথায় ছিলেন। যান হবে না।
-প্লিজ স্যার একটু দেখবেন। অনেক বছর পর ছুটি পেলাম। ভাবছি এবার মা-বাবা, ভাইবোনদের সাথে মিলে ঈদ করব।
-আরে মশাই বললাম না ড়িকিট নাই। যান তো আমি ঘুমুচ্ছি।
-স্যার একটু দেখেন।
-দুর আজব কাস্টমার। (বলে দরজা বন্ধ করে দেয়)
-স্যার একশ টাকা বেশী দিব।
-আরে মশাই আগে বলবেন না, আপনার জন্যই তো বসে আছি। বলেন কয়টা টিকিট লাগবে?
-স্যার একটা।
-দুর মিয়া মাত্র একটা। আরও লাগলে বলবে, ম্যানেজ করে দিব।
১০/০৮/২০১৩
মন্তব্য (12)