শিলিগুড়ি যাওয়ার পথে
প্রহর শেষে ভানু ধীরে ধীরে দিগন্তরেখার নিচে হারিয়ে যেতে চলেছে। দ্বিপ্রহরের প্রখর তেজ আর নেই। দিনের শেষে ক্লান্ত বকেরা ফিরে চলেছে বাসাই, আর তাদের ডানায় ভানুর মলিন রক্তিম আভা প্রতিফলিত হয়ে শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। শান্ত কাজলা পুকুরের জলের উপর ফড়িংরা উরে বেড়াচ্ছে এলোমেলো। মৃদু হিমেল হাওয়া আগাম শীতের জানান দিচ্ছে। আকাশের সবকটা লাল এখুনো হারিয়ে যাইনি দিগন্তরেখার নিচে। সাদা কুয়াশা ঢাকা মাঠের মধ্যে দিয়ে বাঁশি বাজাতে বাজাতে এগিয়ে চলেছে রেলগাড়ি। তার ইঞ্জিনের কালো ধোঁয়া মিলেয়ে যাচ্ছে সাদা কুয়াশার মাঝে। এখুনো অনেকটা পথ বাকি..
মন্তব্য (5)