আমার পৃথিবী তুমি
::: সোহেল রানা বীর
হৃদয়ের মাঝে একি সুর বাজে আজ-
নীলিমার বুকে ধূসর রঙের সাজ,
বেদনার জালে আটকা পড়েছে প্রাণ
তুমি ছাড়া হায় সবকিছু বেমানান!
আঁখি যে আমার শুধু জলে ভেসে যায়-
স্মৃতিগুলো আজ শুধু পিছু ফিরে চায়,
তোমাকে যে নিয়ে স্বপ্নে কাটায় দিন
জানি না কখন বাজালে বিঁশের বীণ!
নিশীথের বুকে আঁকি যে তোমার ছবি-
তুমি সোনা পাখি, তুমি যে আমার সবই,
তুমি ছাড়া আর কিছুই চাই না আমি
তুমি কি জানো না, আমার পৃথিবী তুমি!
মন্তব্য (1)