বুঝিনা তোমার মনের কথা
বুঝিনা চোখের ভাষা,
তাই কি আমার হল এ বেলায়
এমন বন্দীদশা !
রাত বিরাতে নয়নপ্রাতে
কী বা তুমি আঁকো ?
বুঝতে গেলেই আমার মনে
চোঁরকাঁটা ফোঁটে লাখো ।
মনটা কী চায় জানতে তুমি
পারবে কি কখনো ?
আমার এহেন বন্দীদশায়
সুখী আমি জেনো ।