রাখাল
আলামিন ইসলাম সৌরভ

সকাল সকাল মাঠে নিয়ে
যায় রাখাল গরু,
সন্ধ্যা হলে বাড়ি ফেরে
আবার সকাল শুরু।

রাখাল মাঠে গরু চড়ায়
রৌদ্র তাপে পুড়ে,
বনের কোকিল গান ধরেছে
রাখাল বাঁশির সুরে।

রাখাল যখন বাড়ি ফেরে
গরু নিয়ে সাথে,
গরুর দড়ি লাঠি টোপা
থাকে তাহার হাতে।

পুকুর পাড়ে বাঁধে গরু
শিমুল গাছের তলে,
খেতে দেবে ধানের খড়
মিশে অল্প জলে।